১১ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের বৃদ্ধ গ্রেফতার 

কুয়াকাটা প্রতিনিধি
২৩ জুলাই ২০২৬, ১২:২৪ আপডেট : ২৩ জুলাই ২০২৬, ১২:২৪

পটুয়াখালীর মহিপুরে ছোঁয়ামনি (১১) নামের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে নূর মোহাম্মদ হাওলাদার (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় ভুক্তভোগী শিশুর মা খাদিজা বেগম বাদী হয়ে লিখিত অভিযোগ দিলে মহিপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৭ জুলাই দুপুর আনুমানিক ১টার দিকে মহিপুর থানার ধুলাসার ইউনিয়নের পূর্ব নতুনপাড়া এলাকায় নিজ বাড়িতে ছোট ভাইকে নিয়ে অবস্থান করছিল শিশুটি। ওই সময় তার মা জরুরি কাজে এবং বাবা জীবিকার তাগিদে ঘরের বাইরে ছিলেন। 

অভিযোগে উল্লেখ করা হয়, এই সুযোগে একই এলাকার বাসিন্দা নূর মোহাম্মদ হাওলাদার শিশুটির বসতঘরে ঢুকে পড়ে এবং তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। একপর্যায়ে আশেপাশে লোকজন চলে আসার টের পেয়ে অভিযুক্ত ব্যক্তি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ভুক্তভোগী শিশুর পরিবার জানায়, ঘটনার পর সামাজিক লোকলজ্জার ভয় ও স্থানীয়ভাবে মিমাংসার আশায় তারা তাৎক্ষণিকভাবে থানায় যাননি। তবে দীর্ঘদিন ধরে স্থানীয় বিচার প্রার্থীরা কোনো সঠিক সমাধান দিতে না পারায় বাধ্য হয়ে গত বুধবার (২২ জুলাই) শিশুটির মা মহিপুর থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। 

অভিযোগ পাওয়ার পরপরই মহিপুর থানা পুলিশ বিষয়টি আমলে নিয়ে মামলা রুজু করে এবং অভিযান চালিয়ে অভিযুক্ত বৃদ্ধ নূর মোহাম্মদ হাওলাদারকে গ্রেফতার করে।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার জানান, শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। পুরো বিষয়টি পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।  

/এসটি/ 
সম্পর্কিত
ছাত্রকে ধর্ষণেচেষ্টা: মাদ্রাসার অধ্যক্ষকে অবরুদ্ধ, উদ্ধারে গিয়ে ওসিসহ ৩ পুলিশ আহত
সমাজকর্মীকে ধর্ষণের চেষ্টা, সালিশে মেম্বার প্রার্থীকে জুতাপেটা
স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, ছয় জন গ্রেফতার
সর্বশেষ খবর
মিষ্টির শূন্য আসনে ভোটের তারিখ ঘোষণা
মিষ্টির শূন্য আসনে ভোটের তারিখ ঘোষণা
অর্থ ঋণ ও চেক ডিজঅনার মামলা স্বতন্ত্রভাবে চলবে
অর্থ ঋণ ও চেক ডিজঅনার মামলা স্বতন্ত্রভাবে চলবে
চকবাজারের এক মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
চকবাজারের এক মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
সেন্টমার্টিনে পর্যটকসংখ্যা ও অবস্থানের সময়সীমায় পরিবর্তন আসছে?
সেন্টমার্টিনে পর্যটকসংখ্যা ও অবস্থানের সময়সীমায় পরিবর্তন আসছে?
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার