ঢাকা দক্ষিণ ডিবি পুলিশের ওসি মো. শাহজামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত নুর হোসেন কেরানীগঞ্জের শীর্ষ তালিকাভুক্ত অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ঢাকা জেলায় ডাকাতি, খুন ও মাদকের ২১টি মামলাসহ দেশের বিভিন্ন থানায়ও একাধিক মামলা রয়েছে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, নুরাকে মঙ্গলবার সন্ধ্যায় মুন্সীগঞ্জের সিরাজদিখান এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্য মতে অস্ত্র ও মাদক দ্রব্য উদ্ধারের জন্য গভীর রাতে নুর হোসেনকে সাথে নিয়ে কেরানীগঞ্জ মডেল থানার দেওশুর এলাকায় মনির হাজীর বালুর মাঠে অভিযানে যায় পুলিশ। এসময় নুর হোসেনের সহযোগীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি করতে থাকে। এতে পুলিশও আত্মরক্ষার্থে শটগান থেকে ১০ রাউন্ড ফাঁকা গুলি করে। সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গুলি বিনিময়কালে নুর হোসেন পালানোর চেষ্টা করে ও গুলিবিদ্ধ হয়। তাৎক্ষণিকভাবে তাকে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের সহায়তায় স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ছয় পুলিশ সদস্যও আহত হয়েছেন।
নিহত নুর হোসেন নুরার বাবার নাম মো. নুর ইসলাম। তার বাড়ি কেরানীগঞ্জ মডেল থানার জিয়ানগর এলাকায় ।
আরও পড়ুন- কুষ্টিয়ায় কথিত বন্দুকযুদ্ধে দুই ‘মাদক ব্যবসায়ী’ নিহত