গ্রেফতারকৃত নাজমুল ভূঞাপুরের ৩ নং পুনর্বাসন এলাকার আতোয়ার রহমানের ছেলে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল থেকে ছেড়ে যাওয়া একটি লোকাল বাস অল্প যাত্রী নিয়ে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় বাসস্ট্যান্ডে যাচ্ছিল। পরে এক কিশোরী ছাড়া সব যাত্রী তাদের গন্তব্যে নেমে যায়। এ সুযোগে ওই কিশোরীকে একা পেয়ে ড্রাইভার, সুপারভাইজার ও হেলপার মিলে তাকে ধর্ষণ করে। মেয়েটির চিৎকার শুনতে পেয়ে মহাসড়কে টহলরত পুলিশ বাসটির পিছু নেয়।। পরে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় বাসস্ট্যান্ডে গিয়ে হেলপারকে আটক করা হয়। তবে বাসের সুপারভাইজার বিশু এবং চালক আলম পালিয়ে যায়। এ সময় ওই কিশোরীকে উদ্ধার করা হয়।
ওসি আরও বলেন, মেয়েটি তার নাম পরিচয় না বলতে পারায় বুদ্ধি প্রতিবন্ধী হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সে বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
তিনি বলেন, এসআই নুরে আলম এ ঘটনায় বাদি হয়ে মামলা দায়ের করেছে। পরে আটককৃত হেলপারকে টাঙ্গাইল বিশেষ আদালতে পাঠালে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেফতারের চেষ্টা চলছে।