শনিবার সন্ধ্যায় ধুনট থানার ইন্সপেক্টর (তদন্ত) ফারুকুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।
ওই পুলিশ কর্মকর্তা জানান, শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার নিমগাছী ইউনিয়নের সোনাহাটা বাজার এলাকায় একটি মাদ্রাসার পাশে বিএনপির ২০/২৫ জন নেতাকর্মী গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনা করছিল। গোপনে খবর পেয়ে সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে নেতাকর্মীরা পালিয়ে যান। এ সময় ঘটনাস্থলে ৩টি ককটেল, কিছু লাঠিশোটা ও ইটের টুকরো পাওয়া গেছে। এ ঘটনায় শনিবার ধুনট থানার এসআই শাহীন বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০ জনের বিরুদ্ধে মামলা করেছেন। তদন্তকারী কর্মকর্তা এসআই মন্তাজ জানান, নথি পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।