স্বরূপকাঠী থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, সমদেকাঠি ইউনিয়নের সেহাঙ্গল বাজারের কাছে একটি খালে এলাকাবাসী কচুরিপানার মধ্যে আটকা থাকা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে থানায় আনে। ময়নাতদন্তের লাশটি পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।