ঠাকুরগাঁওয়ে যুবদল সভাপতিসহ গ্রেফতার ৪




ঠাকুরগাঁওঠাকুরগাঁওয়ে নাশকতার মামলায় বৃহস্পতিবার (০৪ অক্টোবর) দিবাগত রাতে জেলা যুবদল সভাপতি চৌধুরী আবু নুরসহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ১০ অক্টোবর খালেদা জিয়া ও তার ছেলে তারেক জিয়াসহ বিএনপি নেতাদের বিরুদ্ধে গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণার দিন। ওই দিনকে ঘিরে সদর উপজেলার গড়েয়ায় নাশকতার পরিকল্পনাকালে তাদের গ্রেফতার করা হয়।

এ বিষয়ে বৃহস্পতিবার রাতে চৌধুরী আবু নুরসহ ৩৪ জনের নামে ও অজ্ঞাত আরো ২০০-২৭৫ জন বিএনপি-জামায়াত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

এ ছাড়া গত সোমবার জেলা বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের কাজে বাঁধা দেয়া, উস্কানিমূলক বক্তব্য ও স্লোগান দেয়াসহ নাশকতার মামলা করেছে পুলিশ।

নাশকতার পরিকল্পনার অভিযোগ অস্বীকার করে আসামি তালিকায় থাকা একাধিক বিএনপি কর্মী জানান, পুলিশ হয়রানিমূলক মিথ্যা মামলা দিয়ে বিএনপিকে আগামী নির্বাচন থেকে দূরে রাখতে চায়।