নিহত রানী বেগম সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের সিপাইগঞ্জ গ্রামের বেলাল হোসেনের স্ত্রী।
স্থানীয়রা জানান, ইপিজেডের সেকশন-৭ কারখানার কাজ শেষে বাড়ি ফিরছিলেন রানী। ফেরার পথে উপজেলার কব্জিরহাট এলাকায় কাঠবোঝাই একটি ট্রাকের চাপায় গুরুতর আহত হন তিনি। সেখান থেকে উদ্ধার করে তাকে সৈয়দপুর হাসপাতালে পাঠানো হলে, রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রানী।
ওসি শাহাজাহান পাশা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকাগামী কাঠবোঝাই ট্রাকের চাপায় রানী আহত হন। আহত অবস্থায় তাকে সৈয়দপুর হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।’