পার্বত্যাঞ্চ‌লে ব্যাপক উন্নয়ন হ‌য়ে‌ছে : বীর বাহাদুর উশৈ‌সিং

বক্তব্য রাখছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিংপার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, বর্তমান সরকা‌রের আম‌লে পার্বত্যাঞ্চ‌লে ব্যাপক উন্নয়ন হ‌য়ে‌ছে। এখানকার রাস্তাঘা‌টসহ প্রতি‌টি দুর্গম উপ‌জেলার  ঘ‌রে ঘ‌রে উন্নয়নের ছোঁয়া লেগেছে।

শ‌নিবার (৬ অক্টোবর) দুপু‌রে বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়ায় এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ স্লোগানে ভিজিডি ও খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে চাল বিতরণকা‌লে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী একথা ব‌লেন। মন্ত্রী এখানে দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে ১০ টাকা কেজি দরে ৩৪০ পরিবারের মধ্যে ‘পুষ্টি চাল বিতরণ’ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় তি‌নি ব‌লেন, ‘বান্দরবা‌নের‌ থান‌চি দে‌শের এক‌টি দুর্গম উপ‌জেলা হওয়া স‌ত্ত্বেও এখানকার মানু‌ষের জীবনমান অনেক উন্নত হ‌য়ে‌ছে। সবই  বর্তমান সরকা‌রের পাহা‌ড়ের মানু‌ষের প্রতি ভালোবাসারই প্রতিফলন।’ তি‌নি উন্নয়‌নের ধারাবা‌হিকতা বজায় রাখ‌তে আবা‌রও নৌকায় ভোট দেওয়ার জন্য সক‌লের প্রতি আহ্বান জানান।

এর আগে প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে আটাশ লাখ পঞ্চাশ হাজার টাকা ব্যয়ে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ও শিক্ষা প্রকৌশল অধিদফতরের বাস্তবায়নে বাষট্টি লাখ টাকা ব্যয়ে বলিপাড়া বাজার উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন এবং পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে বিরাশি লাখ টাকা ব্যয়ে বলিপাড়া বৌদ্ধ বিহারের ছাত্রাবাস  ও ধর্মদেশনা ভবন নির্মাণকাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন।

এ সময় অনুষ্ঠানে বলিপাড়া বিজিবির জোন কমান্ডার লে.কর্নেল মো. হাবিবুর হাসান পিএসসি, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবুল কালাম,  অতিরিক্ত পুলিশ সুপার মো.কামরুজ্জামান, থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আরিফুল হক মৃদুলসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।