মা ইলিশ সংরক্ষণে মোংলার নালা খাল এলাকায় অভিযান চালিয়ে ২ জেলেকে আটক করা হয়। সোমবার (৮ অক্টোবর) কোস্টগার্ড পশ্চিম জোন ও মংলা মৎস্য বিভাগের যৌথভাবে এই অভিযান চালায়। আটক দুজনকে এক মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
কোস্টগার্ডের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন আবদুল্লাহ আল মাহমুদ এক প্রেস বার্তায় এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত মোংলার নালা খাল সংলগ্ন এলাকায় অভিযান চলে। অভিযানে প্রায় ১০ হাজার মিটার সিমফ্রাই জাল ও ১টি বেহুন্দি জাল জব্দ করা হয়। একই সঙ্গে ২ জেলেকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের শুনানি শেষে আটক ২ জেলেকে এক মাস করে কারাদণ্ড প্রদান করা হয় এবং জব্দ করা জাল পুড়িয়ে নষ্ট করা হয়।
আটক জেলেরা হচ্ছেন- মোংলা উপজেলার উলুবুনিয়া গ্রামের রাশেদ গাজীর পুত্র ঈসরাফিল শেখ (২৭) ও শাহাদাত শেখের পুত্র রনজিত শেখ (৩০)।