কুষ্টিয়ার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

কুষ্টিয়া

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় সুজন আহমেদ (৩২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মটরসাইকেল আরোহী তার ছেলে ইয়াসিন আহমেদ (৬) গুরুতর আহত হয়েছে।

রবিবার (২১ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের মহিষগাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে।

চৌড়াহাস হাইওয়ে ক্যাম্প ইনচার্জ এসআই জয়ুনল ইসলাম জানান, রবিবার বেলা সাড়ে ১২টার দিকে সুজন ও তার ছেলে ইয়াসিন হরিণাকুণ্ড থেকে মোটরসাইকেলযোগে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন। এসময় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের মহিষগাড়ি নামক স্থানে পৌঁছালে কুষ্টিয়াগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক সুজন নিহত হয়। এসময় মোটরসাইকেলের পিছে বসা তার ছেলে ইয়াসিন গুরুতর আহত হয়। ছেলেকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।