বুধবার (২৪ অক্টোবর) দুপুরে জেলা সদরের রামনগর ইউনিয়নের কামারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মানিক চন্দ্র রায় কামারপাড়া গ্রামের নির্মল চন্দ্র রায়ের ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানায়, ওইদিন দুপুরে কৃষক নির্মল চন্দ্র রায় তার ছেলে মানিককে নিয়ে বিদ্যৎচালিত সেচযন্ত্র দিয়ে তামাকের বীজতলায় সেচ দিচ্ছিলেন। এসময় বিদ্যুৎ চলে গেলে পাম্পটি বন্ধ হয়। বিদ্যুৎ চলে যাওয়ার বিষয়টি তারা বুঝতে পারেননি। বিষয়টিকে পাম্পের সংযোগ তারের ত্রুটি মনে করে সেটি পরীক্ষা করতে থাকেন মানিক। এর মধ্যে বিদ্যুৎ সঞ্চালন আবার শুরু হলে ওই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মানিকের মৃত্যু হয়।
রামনগর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সাত্তার বলেন, ‘ঘটনাটি থানা পুলিশকে জানানো হয়েছে। লাশ হস্তান্তরের আবেদন করা হয়েছে।’
নীলফামারী সদর থানার এসআই দিলীপ বর্মন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারের আবেদনের ভিত্তিতে লাশ সৎকারের জন্য হস্তান্তর করা হয়েছে।’