পুলিশ জানায়, নিহত জিয়াউল বশর শাহীন (৩০) হ্নীলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পশ্চিম সিকদার পাড়ার সৈয়দ হোসেন ওরফে সৈয়দুর ছেলে। তিনি মাদক ব্যবসায়ী ছিলেন।
টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) এবিএমএস দোহা জানান, শুক্রবার (৯ নভেম্বর) দুপুরে হ্নীলা স্টেশনের মসজিদের সামনে এক মাদক ব্যবসায়ী অবস্থান করছে খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় পালানোর চেষ্টাকালে জিয়াউল বশর শাহীনকে (৩০) আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর তার স্বীকারোক্তি অনুযায়ী শনিবার দিনগত রাত আড়াইটার দিকে তাকে নিয়ে ওই এলাকায় ইয়াবা ও অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এসময় একদল সন্ত্রাসী পুলিশের ওপর গুলি বর্ষণ করলে পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালায়। কিছুক্ষণ পরে সেখান থেকে তারা পিছু হটলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় শাহীনকে উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় ঘটনাস্থল থেকে ইয়াবা, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
ওসি আরও বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। নিহত ব্যক্তির বিরুদ্ধে মাদকসহ ৭টি মামলা রয়েছে থানায়।