পারিবারিক সুত্রে জানা যায়, মাদকাসক্ত আফছার আলী পাপ্পুর অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার মা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের প্রেক্ষিতে সন্ধ্যার দিকে পুলিশ নতুন বাবুপাড়া মোড় থেকে পাপ্পুকে গ্রেফতার করে। পরে ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার আফছার আলী পাপ্পুকে তিন মাসের বিনাশ্রম করাদণ্ডে দণ্ডিত করেন।
ওসি শাহজাহান পাশা বাংলা ট্রিবিউনকে বলেন, পাপ্পুকে রাতেই জেলা কারাগাওে পাঠানো হয়েছে।