ফেরত আসা জেলেরা হলেন, কালু গাজি (৫১), মনি হাওলাদার (৩৩), সৈয়দ আলম (২৮), মো . রিয়াজ (২৯), বিল্লাল হাওলাদার (৪৭), আব্দুস সালাম (৪০), মাসুদ হাওলাদার (২৬), নিজাম মির্ধা (৩৪), শেখ সলেমান (৫০), রিপন শিকদার (৩১), হাবিবুল শেখ (৩১), সেকেন্দার আকন (৪৫), আব্দুল রশিদ (৪৫), মনির মালাধর (৪৩) ও রহমতুল্লাহ হাওলাদার (৩৬)। তারা সবাই পটুয়াখালী জেলার মাহিপুর উপজেলার তাহেরপুর গ্রামের বাসিন্দা।
বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার আমজাদ হোসেন জানান, গত ১৯ শে সেপ্টম্বর পটুয়াখালি তাহেরপুর এলাকার গভীর সমুদ্রে মাছ ধরতে যায় জেলেরা। ঝড়ের কবলে পড়ে তারা সকলে নিখোঁজ হয়। দীর্ঘ ১৯ ঘণ্টা পানিতে ভাসমান থাকার পর ভারতীয় কোস্টগার্ডের হাতে তারা আটক হয়। সেখান থেকে তাদেরকে ভারতের গোবর্ধন থানা পুলিশের কাছে হস্তান্তর করে কোস্টগার্ড। পরে নীলডুমুর সেক্টর বিজিবির পক্ষে ভারতীয় কর্তৃপক্ষের কাছে তাদেরকে হস্তান্তরের আবেদন জানানো হয়। দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় ৫৪ দিন পর দেশে ফেরে তারা। বেনাপোল ইমিগ্রেশন তাদেরকে পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। পোর্ট থানা একটি জিডি করে তাদেরকে ছেড়ে দেন।