বান্দরবানের আলী কদমের অসতি ত্রিপুরা পাড়ার একটি গাছ থেকে গলায় গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় এক প্রতিবন্ধী তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম লাকাচিং তঞ্চঙ্গ্যা (২৮)। তিনি পাশ্ববর্তী জলামনি তঞ্চঙ্গ্যা পাড়ার কিত্তিমন তঞ্চঙ্গ্যার মেয়ে।
রবিবার (২৫ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার সময় লাশটি উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানায়, বিকাল ৩টার দিকে গাছে ঝুলন্ত অবস্থায় তরুণীর লাশ দেখে পুলিশকে খবর দিলে বিকাল সাড়ে ৪টার সময় পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
লাশের সঙ্গে থাকা ওই তরুণীর স্বজনরা জানায়, নিহত ওই তরুণী পিতৃহারা ও প্রতিবন্ধী। ভিক্ষা করেই জীবন যাপন করছিলেন তিনি।
এ ব্যাপারে এসআই কানন চৌধুরী বলেন, ‘উপজেলা সদর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে দুর্গম এলাকায় অবস্থিত অসতি ত্রিপুরা পাড়ার পাশের এক গাছ থেকে ওই তরুণীর লাশ ঝুলতে দেখে স্থানীয়রা। এরপর মোবাইলে ফোন করে তা থানায় জানায়। পরে খবর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।’