জয়পুরহাট-১ (সদর ও পাঁচবিবি) আসনে বিএনপির সাবেক মন্ত্রী প্রয়াত আব্দুল আলীমের ছেলে ফয়সাল আলীম এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জয়পুরহাট সদর উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমানকে দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে।
এছাড়া জয়পুরহাট-২ (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) আসনে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা এবং ১২ বছর পর এলডিপি থেকে সদ্য দলে যোগদান করা সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবু ইউসুফ মো. খলিলুর রহমানকে মনোনয়ন দেওয়া হয়েছে।