বৃহস্পতিবার সকাল ৮টা থেকে এন জেড গ্রুপের সিএ নিটওয়্যার পোশাক কারখানার শ্রমিকেরা মহাসড়কে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছেন। কারখানার কাটিং অপারেটর জান্নাত আরা বলেন, গত চার থেকে পাঁচ দিন আগে তাকে উৎপাদন ফ্লোর থেকে ডেকে নিয়ে সাদা কাগজে স্বাক্ষর দিতে বলে। স্বাক্ষর না দিলে তাকে জোর করে কারখানা থেকে বের করে দেওয়া হয়।
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান বলেন, ‘শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেয়। পরে তাদের দাবি পূরণের আশ্বাস দিয়ে সড়ক থেকে সরে যেতে বলা হয়। তবে কারখানার মালিক না আসলে তারা সড়ক থেকে যাবেন না বলে জানান। কারখানার পক্ষ থেকে প্রশাসন বিভাগের প্রতিনিধি এসে তাদের বোঝানোর চেষ্টা করছেন।’
এ বিষয়ে জানতে চাইলে কারখানার বিভাগীয় প্রধান (মানবসম্পদ ও প্রশাসন) জাকির হোসেন খান সাংবাদিক পরিচয় শুনে পরে কথা বলবেন বলে লাইন কেটে দেন।