মেহেরপুরে দোদুলকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ

ফরহাদ হোসেন দোদুলকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিলমেহেরপুর-১ আসনে মনোনয়ন না পাওয়া সাবেক এমপি জয়নাল আবেদীনের সমর্থকরা বিক্ষোভ মিছিল করেছেন। তারা জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান এমপি ফরহাদ হোসেন দোদুলকে দলীয়ভাবে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল করেন।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) দুপুরের দিকে শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে মিছিলটি কোর্ট মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় বিক্ষোভকারীরা বলেন, ‘দলীয়ভাবে মেহেরপুরে দোদুলকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা এই সিদ্ধান্ত মানি না। আমরা চাই গ্রহণযোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়া হোক।’

প্রসঙ্গত, তিন দিন ধরে মনোনয়ন বাতিলের দাবিতে বিভিন্ন প্রার্থীর সমর্থকরা এখানে বিক্ষোভ মিছিল করছেন।