গ্রেফতার নড়াইল জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি রফিকুল ইসলামনড়াইল জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি রফিকুল ইসলামকে (২৮) অস্ত্র-গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৭ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে পুলিশ উপজেলার মাথাভাঙ্গা এলাকা থেকে একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলিসহ তাকে গ্রেফতার করা হয়। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেফতার রফিকুল কালিয়া উপজেলার বিলধুড়িয়া গ্রামের আব্দুল মালেক সিকদারের ছেলে।
উদ্ধার হওয়া অস্ত্র-গুলিওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে পুলিশ উপজেলার মাথাভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ছাত্র শিবিরের জেলা সেক্রেটারি রফিকুল ইসলামকে অস্ত্র-গুলিসহ গ্রেফতার করে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে। রফিকুলের নামে থানায় আরও তিনটি মামলা রয়েছে।