বৃহস্পতিবার সন্ধ্যায় এক প্রেস ব্রিফিং-এ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, পিরোজপুর-৩ আসনে মহাজোটের প্রার্থী ডা. রুস্তম আলী ফরাজী। তিনি লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। আশরাফুর রহমান মহাজোট প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শ ম রেজাউল করিম, কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি একেএম এ আউয়াল, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর পৌরসভার মেয়র মো. হাবিবুর রহমান মালেক, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা, পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক মহিউদ্দিন মহারাজ, মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস।