এবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলাফলে রংপুর বিভাগের ৮টি জেলার মধ্যে শীর্ষ স্তান লাভ করেছে গাইবান্ধা জেলা। এই জেলার ৮৭ দশমিক ৭২ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে। এই জেলা থেকে জিপিএ-৫ পেয়েছে ৯৩৩ জন শিক্ষার্থী। ফলাফল বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে।
ফলাফলের দিক দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রংপুর জেলা। এই জেলায় ৮৬ দশমিক ৩৬ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে। মোট জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৭০৭ জন।
৮১ দশমিক ৫০ শতাংশ পাশের হার নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে কুড়িগ্রাম জেলা। এই জেলায় জিপিএ-৫ পেয়েছে ৫২২ জন পরীক্ষার্থী।
চতুর্থ স্থানে থাকা দিনাজপুর জেলার পাশের হার ৮১ দশমিক ২৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩৪৯ জন।
পঞ্চম স্থানে রয়েছে নীলফামারী জেলা। এই জেলার পাশের হার ৮০ দশমিক ৪৮, জিপিএ-৫ পেয়েছে ৭০২ জন।
ষষ্ঠ স্থানে রয়েছে পঞ্চগড় জেলা। এখানে পাশের হার ৭৮ দশমিক ৮৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ২২২ জন।
সপ্তম স্থানে থাকা ঠাকুরগাঁও জেলার পাশের হার ৭৬ দশমিক ৩৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৬৪৫ জন।
অষ্টম এবং সর্বশেষ অবস্থানে রয়েছে লালমনিরহাট জেলা। এই জেলার পাশের হার ৭৩ দশমিক ০২ শতাংশ আর জিপিএ-৫ পেয়েছে ২২৩ জন।