না.গঞ্জ মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

আবদুস সবুর খান সেন্টুনারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী এসএম আকরামের সংবাদ সম্মেলন শেষে ফেরার পথে মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুস সবুর খান সেন্টুকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় নগরীর থানা পুকুরপাড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম।

তিনি বাংলা ট্রিবিউনকে জানান, বিএনপি নেতা আবদুস সবুর খান সেন্টু নগরীর নয়াপাড়া এলাকায় মহাজোটের প্রার্থী সেলিম ওসমানের লাঙ্গল প্রতীকের ক্যাম্প পোড়ানো মামলার আসামি। এজন্য তাকে গ্রেফতার করা হয়েছে।