মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আটক

আব্দুর রাজ্জাক

মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও গাংনী পাইলট মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে গাংনী পৌর এলাকার শিশিরপাড়ার নিজ বাসভবন থেকে তাকে আটক করে গাংনী থানার পুলিশ।

গাংনী থানার ওসি হরেন্দ্র নাথ সরকার জানান, আব্দুর রাজ্জাক মাস্টারকে নাশকতার মামলায় আদালতে সোপর্দ করা হবে।