পৌর কর্তৃপক্ষ জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক নির্বাচন শেষে প্রত্যেক প্রার্থীর নিজ উদ্যোগে তার নির্বাচনি এলাকার সব ব্যানার ফেস্টুন ও পোস্টার অপসারণ করার কথা। কিন্তু চুয়াডাঙ্গা-২টি সংসদীয় আসনে অংশগ্রহণকারী ১০ জন প্রার্থীর কেউই সেই নির্দেশনা মানছেন না। তাই পৌর মেয়র, পৌর পরিষদের কাউন্সিলর, নারী কাউন্সিলরসহ পরিচ্ছন্নকর্মীরা শহর থেকে ব্যানার ফেস্টুন ও পোস্টার অপসারণ কার্যক্রমে নামেন।
চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু জানান, ‘চুয়াডাঙ্গা পৌরবাসীর সেবক আমি। তাদের ভালোমন্দ আমাকেই ভাবতে হয়। শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাও আমার দায়িত্ব। এছাড়া যেহেতু প্রার্থীরা তাদের পোস্টার ব্যানার ফেস্টুন অপসারণ করছেন না, তাই জেলা প্রশাসকের অনুরোধে পৌর পরিষদ নিজ দায়িত্বে এসব পরিচ্ছনতার দায়িত্ব নিয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে চুয়াডাঙ্গা শহর থেকে সব ব্যানার ফেস্টুন ও পোসটার নামিয়ে শহরকে পরিচ্ছন্ন করারও নিদের্শনা দেন তিনি।’