কার্বারী অ্যাসোসিয়েন বিলুপ্ত, সাজেকের অবরোধ প্রত্যাহার ঘোষণা

জিয়াউল হক, রাঙামাটি
১১ নভেম্বর ২০২৬, ০২:৫৭ আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০২:৫৭

সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি পদ থেকে পদত্যাগ করে সংগঠনটির কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন সংগঠনটির সভাপতি নতুন জয় চাকমা। মঙ্গলবার রাতে এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন। 

তবে, ৭ নভেম্বর গঠিত সাজেক পর্যটন সড়ক অবরোধ বাস্তবায়ন গণকমিটির অবরোধ চলমান থাকবে বলে জানিয়েছেন কমিটির সদস্য সচিব বিজয় কান্তি চাকমা।

​বিবৃতিতে নতুন জয় চাকমা বলেন, সাজেকের বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। ইউপিডিএফের উসকানি ও প্ররোচনায় জনস্বার্থবিরোধী সড়ক অবরোধ কর্মসূচি দেওয়া হয়েছিল। সাজেকবাসীর দুর্ভোগের কথা বিবেচনা করে অনির্দিষ্টকালের এই অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হলো।

​তিনি বলেন, মানুষ হিসেবে নিজের দায়িত্ববোধ এবং সাজেকের একজন সাধারণ জুম্ম হিসেবে স্বজাতির প্রতি কর্তব্যবোধ থেকেই তিনি সত্যগুলো তুলে ধরতে বাধ্য হয়েছেন। দীর্ঘদিন ধরে চলমান এই অবরোধের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা চরম বিপর্যয়ের মুখে পড়েছে। সাজেকের সঙ্গে বাইরের এলাকার যোগাযোগ ব্যাহত হওয়ায় খাদ্যদ্রব্য, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট তৈরি হয়েছে এবং সাধারণ মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

​ইউপিডিএফের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলে কার্বারী অ্যাসোসিয়েশনের সদ্য বিদায়ী এই সভাপতি বলেন, ‘আমি দীর্ঘদিন ইউপিডিএফের অপশাসনের মধ্যে ছিলাম। অভিজ্ঞতায় দেখেছি, ইউপিডিএফ নিজেদের দলীয় স্বার্থে সাধারণ মানুষকে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে বাধ্য করতে মৃত্যুর হুমকি দিত। অনেকেই প্রাণের ভয়ে ইচ্ছার বিরুদ্ধে এতে অংশ নিতেন।’

​তিনি খোলাসা করেন, ‘সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন’ এবং ‘সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’ নামের সংগঠনগুলো মূলত ইউপিডিএফ নিজেদের স্বার্থ হাসিলে তৈরি করেছে। কার্বারী অ্যাসোসিয়েশনের গঠন ও পরিচালনার দায়িত্ব তাকে দেওয়া হলেও অনেক সময় তার অজান্তেই তার নামে বিভিন্ন বিবৃতি প্রকাশ করা হতো।

​নিজের অবস্থান পরিষ্কার করে তিনি জানান, একজন কার্বারী হিসেবে এলাকার মানুষের স্বার্থ ও অধিকার রক্ষা করাই তার প্রধান দায়িত্ব। ইউপিডিএফের রক্তচক্ষু ও রাজনৈতিক চক্রান্ত থেকে সরে এসে সাজেকবাসীর বৃহত্তর স্বার্থে তিনি সত্য প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন এবং নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য হয়েছেন।

​সংবাদ বিজ্ঞপ্তির শেষ অংশে নতুন জয় চাকমা আনুষ্ঠানিকভাবে জানান, তিনি সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি পদ ছেড়ে দেওয়ার পাশাপাশি পুরো কমিটি বিলুপ্ত ঘোষণা করছেন। একই সঙ্গে তিনি সাজেকবাসীর দুর্ভোগের স্থায়ী অবসান এবং এলাকার মানুষের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।

/আইএএম/
সম্পর্কিত
১৪ দিন ধরে অচল সাজেক: তীব্র খাদ্য সংকট, সংকট সমাধান করবে কে?
সাজেক সড়কে পাল্টাপাল্টি অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা
সাজেকে ২ ঘণ্টা ধরে চলছে গোলাগুলি
সর্বশেষ খবর
যুবলীগের ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর হামলা, দায়ের কোপে এসআই আহত 
যুবলীগের ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর হামলা, দায়ের কোপে এসআই আহত 
নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার, সেই রিসোর্টের মালিক আত্মগোপনে
নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার, সেই রিসোর্টের মালিক আত্মগোপনে
ঠিকাদার খুশি হয়ে ইঞ্জিনিয়ারকে উপহার হিসেবে দিলে তা ঘুষ হবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
ঠিকাদার খুশি হয়ে ইঞ্জিনিয়ারকে উপহার হিসেবে দিলে তা ঘুষ হবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
ঢাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি
ঢাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন