নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ৩৩০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। শনিবার (৫ জানুয়ারি) বিকালে এই ঘটনা ঘটে। নাটোর র্যাব অফিসের স্কোয়াড কমান্ডার এএসপি আজমল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক সজিব ভুঁইয়া (২১) বড়াইগ্রাম উপজেলার গোপালপুর এলাকার মৃত দেলোয়ার ভুঁইয়ার ছেলে।
আজমল হোসেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার বিকাল ৪ টা ১৫ এর দিকে নাটোর র্যাব অফিসের এক আভিযানিক দল বড়াইগ্রাম উপজেলার পূর্ণকলস গ্রামে অভিযান চালায়। এসময় দেহ তল্লাশি করে ৩৩০ পিস ইয়াবাসহ সবিজ ভুঁইয়াকে আটক করে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সজিব জানায়, ইয়াবাগুলো বিক্রির জন্য ঘটনাস্থলে উপস্থিত হয়েছিল সে।