নিহত বায়েজিদের বাড়ি জেলার বোদা উপজেলার বেংহারি বনগ্রাম ইউনিয়নের মানিকপীর-হাজীপাড়া এলাকায়। সে ওই এলাকার বাবুল হোসেনের ছেলে এবং পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের বাংলা বিভাগের খণ্ডকালীন অফিস সহায়ক। আহত ইউসুফ আলী জেলার সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের কানাপাড়া একালার আব্দুর রশিদের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বায়েজিদ ও ইউসুফ মোটরসাইকেলে চড়ে জগদল বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের জগদল এলাকায় একটি ট্রলিকে আঘাত করে। এতে দুই মোটরসাইকেল আরোহী মহাসড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে বায়েজিদের মৃত্যু হয়। আহত ইউসুফ আলী পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।