বিকালে নিখোঁজ, রাতে নালার পানিতে মিললো দুই বোনের লাশ

কুড়িগ্রাম প্রতিনিধি
০৬ জুলাই ২০২৬, ০০:৩৭আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০০:৩৭

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় নালার পানি থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।  রবিবার (৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বড়ভিটা ও ভাঙ্গামোড় ইউনিয়নের মধ্যবর্তী এলাকার একটি নালা থেকে তাদের লাশ দুটি উদ্ধার করেন স্থানীয়রা।

নিহতরা হলো- ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারী গ্রামের নূর হোসেনের মেয়ে লুসি খাতুন (৯) ও বড়ভিটা ইউনিয়নের নওদাবাস গ্রামের আনিছুর রহমানের মেয়ে আরশি (৮)। তারা আপন চাচাতো বোন বলে জানা গেছে।

লুসি ও আরশি দুই জনই রাবাইতারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। রবিবার স্কুল থেকে ফিরে বিকালে খেলার উদ্দেশে বের হয়। এরপর থেকে তারা নিখোঁজ ছিল। রাতে পার্শ্ববর্তী একটি নালার পানিতে তাদের লাশ ভেসে ওঠে।

নিহত দুই শিশুর চাচি হাসিনা জানান, রবিবার স্কুল ছুটি শেষে বাড়ি ফিরে বিকালে একসঙ্গে খেলতে বের হয় লুসি ও আরশি। সন্ধ্যা হলেও তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় অনুসন্ধানের পরও তাদের কোনও সন্ধান মেলেনি।

পরে রাত সাড় ৮টার দিকে স্থানীয়রা বাড়ির পাশের একটি নালায় দুই শিশুর লাশ ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দেয়। পরে স্থানীয়দের সহায়তায় সেখান থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

খবর পেয়ে বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহসান মিন্টু ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সুরতহাল প্রতিবেদন শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।

ফুলবাড়ী থানার ওসি মাহমুদ হাসান নাইম এ তথ্য নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খেলতে গিয়ে অসাবধানতাবশত নালার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ঢাকায় বাড়ছে বেওয়ারিশ লাশের সংখ্যা
পদ্মা নদীতে আরও একজনের লাশ, আগেরজনেরও পরিচয় মেলেনি
লাগেজ ও বস্তায় নারীর খণ্ডিত দেহপাঁচ বছরের প্রেমের সম্পর্ক একরাতেই শেষ, সেদিন কী ঘটেছিল জানালেন প্রেমিক
সর্বশেষ খবর
ইয়েমেনে সংঘাতে বাড়ছে হতাহত, বাস্তুচ্যুত ১ লাখ ২৫ হাজার
ইয়েমেনে সংঘাতে বাড়ছে হতাহত, বাস্তুচ্যুত ১ লাখ ২৫ হাজার
সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের ঘটনা খতিয়ে দেখবেন তথ্য উপদেষ্টা
সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের ঘটনা খতিয়ে দেখবেন তথ্য উপদেষ্টা
‘মিথ্যা মামলা হলে ন্যায়বিচার পাওয়ার সুযোগ আছে’
‘মিথ্যা মামলা হলে ন্যায়বিচার পাওয়ার সুযোগ আছে’
গরুর মাংসের দোকান বন্ধ, বাংলায় হঠাৎ এমন সংকট কেন?
কী, কেন, কীভাবেগরুর মাংসের দোকান বন্ধ, বাংলায় হঠাৎ এমন সংকট কেন?
সর্বাধিক পঠিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, হলো চুক্তি
যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, হলো চুক্তি