নদী থেকে উদ্ধার লাশ আ.লীগ নেতার বলে প্রচার, পুলিশের সতর্কবার্তা

সিরাজগঞ্জ প্রতিনিধি 
০৫ জুলাই ২০২৬, ২৩:২৮আপডেট : ০৫ জুলাই ২০২৬, ২৩:২৮

সিরাজগঞ্জের সলঙ্গা থানার নলকা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিখোঁজ সোহেল রানার লাশ উদ্ধার হয়েছে বলে ফেসবুকে প্রচারণা চালানো হচ্ছে। এ নিয়ে সতর্কবার্তা দিয়ে পুলিশ জানিয়েছে, উদ্ধার লাশের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে ফেসবুকে অপপ্রচার ছড়ানো হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নলকা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. সোহেল রানা গত কয়েকদিন ধরে নিখোঁজ আছেন। গত ৭ জুন সাহেবগঞ্জ এলাকার ফুলজোড় নদী থেকে অজ্ঞাতনামা একটি লাশ উদ্ধার করা হয়। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে সেই লাশের ছবি ছড়িয়ে দিয়ে সেটি সোহেল রানার বলে দাবি করা হয়। অল্প সময়ের মধ্যেই ছবিটি ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে।

এ বিষয়ে সতর্কবার্তা দিয়ে রবিবার রাতে রায়গঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘ফুলজোড় নদী থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। এ অবস্থায় ফেসবুকে নির্দিষ্ট ব্যক্তির পরিচয় দিয়ে প্রচার চালানো বিভ্রান্তিকর এবং অপপ্রচারের শামিল হতে পারে।’

পুলিশ জানিয়েছে, লাশটির পরিচয় শনাক্তে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হবে।

/এএম/ 
সম্পর্কিত
বিকালে নিখোঁজ, রাতে নালার পানিতে মিললো দুই বোনের লাশ
আওয়ামী লীগ প্রশ্নে বদলেছে বিএনপির অবস্থান?
মাকে ধর্ষণের অভিযোগে যুবককে গলা কেটে হত্যা করলো ৪ ভাই
সর্বশেষ খবর
বিকালে নিখোঁজ, রাতে নালার পানিতে মিললো দুই বোনের লাশ
বিকালে নিখোঁজ, রাতে নালার পানিতে মিললো দুই বোনের লাশ
গুলি করতে করতে চিকিৎসককে অপহরণ, মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন
গুলি করতে করতে চিকিৎসককে অপহরণ, মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন
আওয়ামী লীগ প্রশ্নে বদলেছে বিএনপির অবস্থান?
আওয়ামী লীগ প্রশ্নে বদলেছে বিএনপির অবস্থান?
কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে প্রথমবার সফল এনজিওপ্লাস্টি
কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে প্রথমবার সফল এনজিওপ্লাস্টি
সর্বাধিক পঠিত
নামিদামি হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
নামিদামি হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
‘ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী’  
‘ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী’  
প্রাক্তন দুই স্ত্রীর শুভকামনা সঙ্গে নিয়ে আজ আমিরের বিয়ে
প্রাক্তন দুই স্ত্রীর শুভকামনা সঙ্গে নিয়ে আজ আমিরের বিয়ে
জুলাইয়ে কাদের হাতে স্নাইপার রাইফেল ছিল জানালেন চিফ প্রসিকিউটর
জুলাইয়ে কাদের হাতে স্নাইপার রাইফেল ছিল জানালেন চিফ প্রসিকিউটর