অস্ত্রসহ দুই চাকমা যুবক গ্রেফতার

চট্টগ্রামচট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন সিএন্ডবি টেক বাজার এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই চাকমা যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৩ মার্চ) ভোরে তাদের গ্রেফতার করা হয়।নগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (জনসংযোগ) মির্জা সায়েম মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার দুই যুবক হলো, চিরজ্যোতি চাকমা (২৩) এবং মিন্টু চাকমা (২১)

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই চাকমা যুবককে গ্রেফতার করা হয়। তারা দুইজন মানবেন্দ্র লারমা গ্রুপের সক্রিয় সদস্য। তাদের কাছ থেকে একটি বিদেশি কাটা রাইফেল, একটি পিস্তল ও ৫ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়েছে।