নাটোরের গুরুদাসপুরে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

বিজয়ী স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেনউপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে নাটোরের গুরুদাসপুর উপজেলায় স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন বিজয়ী হয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান মিলন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন ঘোড়া প্রতীকে ৪৩ হাজার ৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম নৌকা প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৩৬৯ ভোট।