সাড়ে ৪ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু

ফেরি চলাচল শুরু (ছবি: মানিকগঞ্জ প্রতিনিধি)ঘন কুয়াশার কারণে টানা সাড়ে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল ফের শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৮ টা থেকে ফেরি চলাচল শুরু করে কর্তৃপক্ষ। এর আগে ভোর ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ফেরিঘাটের  ব্যবস্থাপক (বাণিজ্য) সালাউদ্দিন হোসেন ফেরি চলাচল শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি  জানান, ‘ঘন কুশায়ায় নৌরুটে দুর্ঘটনা এড়াতে সাড়ে ৪ ঘণ্টা সাময়িকভাবে  ফেরি চলাচল বন্ধ ছিল। পরে সকাল সাড়ে ৮ টার দিকে কুয়াশার মাত্রা  কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকার কারণে পাটুরিয়া ফেরিঘাট এলাকায়  শতাধিক যানবাহন ফেরিপারের অপেক্ষায় রয়েছে।’

আরও পড়ুন- কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ