বেনাপোলে হুন্ডির টাকাসহ আটক ২বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে হুন্ডির সাড়ে সাত লাখ টাকাসহ দুইজন হুন্ডি পাচারকারী ও ৪০ বোতল ফেনসিডিল সহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। রবিবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে পুটখালী গ্রামের মসজিদ বাড়ি বিজিবি পোস্ট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নর অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার
আটকরা হলো,জাকির হোসেন (২৮),সেলিনা খাতুন (২৮)সুমন রহমান (২৬) এবং মিজানুর ওমর ফারুক (৩২)।এদের প্রত্যেকের বাড়ি পুটখালী গ্রামে।
বেনাপোলে ফেনসিডিলসহ আটক ২বিজিবি জানায়, গোপন সূত্রে খবর পাওয়া যায় পাচারকারীরা বিপুল পরিমাণ মাদক ও হুন্ডির টাকা ভারত সীমান্ত পার করে বাংলাদেশের পুটখালী সীমান্ত দিয়ে বেনাপোলের দিকে নিয়ে যাচ্ছে।এ ধরনের সংবাদের ভিত্তিতে পুটখালী বিজিবি ক্যাম্পের সদস্যরা মসজিদ বাড়ি বিজিবি পোস্ট এলাকায় অভিযান চালিয়ে সাড়ে সাত লাখ হুন্ডির টাকাসহ জাকির ও সেলিনাকে আর ৪০ বোতল ফেনসিডিলসহ সুমন এবং ওমর ফারুককে আটক করে।