নির্বাচনি সরঞ্জাম তুলে দেওয়া হচ্ছেআগামীকাল সোমবার (১৮ মার্চ) ৫ম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে বান্দরবানের ৭টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে সকাল থেকেই জেলার ১৭৬টি ভোট কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম নির্ধারিত প্রিজাইডিং কর্মকর্তার মাধ্যমে পাঠানো হচ্ছে। আজ রবিবার (১৭ মার্চ) সকাল ১০টার পর থেকে এসব সরঞ্জাম কেন্দ্রে পাঠানো শুরু হয়।
নির্বাচনি সরঞ্জামবান্দরবান সদর উপজেলা পরিষদ থেকে ৪০টি কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পাঠানোর সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেন প্রিন্স, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন উপস্থিত থেকে এসব সরঞ্জাম প্রিজাইডিং অফিসারের কাছে তুলে দেন।এদিকে ১৭৬টি ভোট কেন্দ্রের মধ্যে ১৩টি দূর্গম ভোট কেন্দ্রে গতকাল হেলিকপ্টার যোগে নির্বাচনি সরঞ্জাম পাঠানো হয়েছে।