সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে গুলি করে যুবককে হত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০১ জুলাই ২০২৬, ২০:০১আপডেট : ০১ জুলাই ২০২৬, ২০:২০

চট্টগ্রামে সড়কের একপাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় মো. আজাদ (২৫) নামের এক যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (১ জুলাই) বিকাল পৌনে ৪টার দিকে নগরের পাঁচলাইশ থানার ফরেস্ট গেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আজাদ পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকার হাকিম শাহ হুজুরের বাড়ির আব্দুর রশিদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে অজ্ঞাত ব্যক্তিরা গুলি করে পালিয়ে যায়। এতে সড়কে লুটিয়ে পড়েন ওই যুবক। বিষয়টি দেখে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা বলেন, ‘ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা লোকজনের তথ্যমতে, পাঁচলাইশ থানার ফরেস্ট গেট এলাকায় রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় পেছন থেকে অজ্ঞাত এক ব্যক্তি তাকে গুলি করে। হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর জোনের উপপুলিশ কমিশনার মোহাম্মদ হাসান মোস্তফা স্বপন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গুলিবিদ্ধ হয়ে আজাদ ঘটনাস্থলেই মারা গেছেন। এ ঘটনায় ইসহাক আলম নামে এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কী কারণে তাকে গুলি করে হত্যা করা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।’

/এএম/এমওএফ/ 
সম্পর্কিত
শিশু বিথী ধর্ষণ-হত্যা: হাইকোর্টেও কান্তি মারাকের মৃত্যুদণ্ড বহাল 
জমি লিখে না দেওয়ায় স্বামীকে খুন করালেন স্ত্রী
টাঙ্গাইলে নাজমা আলম হত্যার রহস্য উন্মোচনবিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
সর্বশেষ খবর
মালদার আম রফতানি নিয়ে সুখবর দিলো ভারত
মালদার আম রফতানি নিয়ে সুখবর দিলো ভারত
ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৬৮
ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৬৮
৪ আর্থিক প্রতিষ্ঠানকে তিন মাস সময় দিলো বাংলাদেশ ব্যাংক 
৪ আর্থিক প্রতিষ্ঠানকে তিন মাস সময় দিলো বাংলাদেশ ব্যাংক 
জ্বালানি খাতে বাংলাদেশকে দেওয়া সহায়তা ৫০০ মিলিয়নে উন্নীত করবে জাপান 
জ্বালানি খাতে বাংলাদেশকে দেওয়া সহায়তা ৫০০ মিলিয়নে উন্নীত করবে জাপান 
সর্বাধিক পঠিত
‘এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান, আমরাও শেষ দেখে নেবো’
‘এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান, আমরাও শেষ দেখে নেবো’
রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজ নির্মাণ, ঠিকাদার বললেন ‘দুই পাশে দিয়েছি’
রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজ নির্মাণ, ঠিকাদার বললেন ‘দুই পাশে দিয়েছি’
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?
আত্মসমর্পণের পর এসএ পরিবহনের চেয়ারম্যানের জামিন
আত্মসমর্পণের পর এসএ পরিবহনের চেয়ারম্যানের জামিন
এরদোয়ানকে ‘শান্ত হতে’ বললেন নেতানিয়াহু
এরদোয়ানকে ‘শান্ত হতে’ বললেন নেতানিয়াহু