বৃহস্পতিবার (২৮ মার্চ) রাতে চতুর্থ পর্বের উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কমিশনের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ইসি রফিকুল বলেন, ‘নির্বাচনের অনূকুল পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করছে নির্বাচন কমিশন। ভোটাররা যেন নির্বিঘ্নে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’
প্রসঙ্গত, আগামী ৩১ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় চতুর্থ পর্বের উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।
সভায় অন্যানের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান,জেলা পুলিশ সুপার আনোযার হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটানিং কর্মকর্তা সাহেদুল ইসলাম, ২৫ বিজিবি'র অধিনায়ক কর্ণেল গোলাম কবীর, নিবার্চন অফিসার জিল্লুর রহমান, র্যাব ১৪ ভৈরব ক্যাম্পের অধিনায়ক রফিউদ্দিন মো: জোবায়ের, ডিজিএফআই এর কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক মো.ওয়াহেদ উদ্দিন, এনএসআই এর ডিডি আবু নাহিয়ানসহ নির্বাচন কমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।