সাদ্দাম হোসেন সখীপুর উপজেলার দক্ষিণ ঘাটেশ্বরী এলাকার ইস্রাফিল মিয়ার ছেলে। এর আগে ১৭ মার্চ এ মামলার আসামি একই এলাকার জালাল উদ্দিনকে (২৫) গ্রেফতার করে সখীপুর থানা পুলিশ।
টাঙ্গাইল র্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার শফিকুর রহমান বলেন, ‘১১ মার্চ সখীপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের একটি বনে প্রেমিকের সামনে প্রেমিকাকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে সাদ্দাম ও তার সহযোগীরা। এ ঘটনায় ওই কিশোরীর বাবা ১৭ মার্চ পাঁচজনকে আসামি করে সখীপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।’
সাদ্দাম এ মামালা ছাড়াও ২০১৪ সালের একটি হত্যা মামলার আসামি বলে জানিয়েছে র্যাব।