নিহত রফিউল উপজেলার ভান্ডরা ইউপির বেতুড়া গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসুল জানান, বেতুড়া গ্রামে শ্রমিক সরদার রফিকুলের সঙ্গে রফিউল গাছ কাটার কাজ করছিলেন। কাটার পর গাছের গুঁড়ি অন্যত্র সরানোর সময় রফিউল ঘাড়ে ও মাথায় প্রচণ্ড আঘাত পায়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দিনাজপুর এম আবদুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।