কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে: মৎস্য প্রতিমন্ত্রী

রাঙামাটিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরুরাঙামাটিতে কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু। এ সময় তিনি বলেন, ‘কাপ্তাই হ্রদে চাপিলা ও কাচকি  জাতীয় ছোট মাছের কার্প জাতীয় মাছের ধ্বংসের কারণ। এই কারণে দিন দিন কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে। বিলুপ্ত কার্প জাতীয় মাছের আবারও ফিরিয়ে আনতে আমরা কাজ করে যাচ্ছি।’

শুক্রবার (১৭ মে) সকালে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধনী অনুষ্ঠান হয়। রাঙামাটির জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) দিলদার আহমদ, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ইয়াহিয়া মাহামুদ, রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার ছুফি উল্লাহ, কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপনন কেন্দ্রের ব্যবস্থাপক কমান্ডার  মোহাম্মদ আসাদুজ্জামান প্রমুখ।রাঙামাটিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু

প্রধান অতিথি মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আরও বলেন, ‘প্রাকৃতিক প্রজননের স্থানগুলো রক্ষায় কাজ করা গেলে প্রাকৃতিক এই হ্রদে মাছ উৎপাদন বৃদ্ধি পাবে। তখন আর হ্যাচারি থেকে মাছের পোনা অবমুক্ত করার প্রয়োজন হবে না।’ কাপ্তাই হ্রদকে দখল ও দূষণমুক্ত রাখতে জেলা প্রশাসনকে নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।

আলোচনা সভা শেষে কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্তকরা হয়।