গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী নাছির মোড়ল বাংলা ট্রিবিউনকে জানান, কৃষক মতিন মিয়া তার পূর্ব পরিচিত। বৃহস্পতিবার মোবাইল ফোনের মাধ্যমে ধান কাটার দিনমজুর না পাওয়ার কথা তাকে জানান মতিন মিয়া। পরে শুক্রবার সকালে এলাকার ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ওই কৃষকের জমির ধান কেটে দেওয়ার উদ্যোগ নেন তিনি। আধবেলা শ্রীপুর উজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ওই কৃষকের ক্ষেত থেকে পাকা ধান কেটে ঘরে তুলে দেন তিনি।
এ বিষয়ে কৃষক মতিন মিয়া বলেন, ‘যখন চড়ামূল্যে ধানকাটার দিনমজুর পাচ্ছি না, তখন ছাত্রলীগ নেতা নাছির মোড়লের স্বরণাপন্ন হই। সে আমার এ সমস্যার কথা শুনে ধান কেটে দেওয়ার ইচ্ছা প্রকাশ করে। পরে সে প্রায় ৪০-৫০ জন সহকর্মীকে নিয়ে আমার পাঁচ বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দেয়। বিপদের সময় তারা আমার পাশে দাঁড়িয়েছে। আমি তাদের এ অবদান মনে রাখব।
সংগঠনটির কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে ছাত্রলীগের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কৃষকদের ধান কেটে দিচ্ছেন।