কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলা ট্রিবিউনকে তিনি জানান, মামলায় রিপন নাথ নামে একজনকে আসামি করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে ও ছিনতাইয়ের দুটি মামলা রয়েছে। গত ১০ এপ্রিল তাকে কারাগারে আনা হয়।
প্রসঙ্গত, চট্টগ্রাম কারাগারে ৩২ নম্বর সেলের ৬ নম্বর কক্ষে অমিত মুহুরীসহ তিনজন বন্দি ছিলেন। অন্য দুইজন হলেন রিপন নাথ ও বেলাল। বুধবার রাতে অমিতের সঙ্গে রিপনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রিপন ইটের টুকরো দিয়ে অমিতকে আঘাত করেন। পরে আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।
অমিত মুহুরী নগরের সিআরবির জোড়া খুনের মামলার আসামি। রাউজান পৌরসভার রেজাউল করিমের ছেলে ইমরানুল করিম ইমন হত্যা মামলায় ২০১৭ সালের ২ সেপ্টেম্বর পুলিশ তাকে কুমিল্লা থেকে গ্রেফতার করে। এরপর থেকে অমিত মুহুরি কারাগারে ছিলেন।
আরও পড়ুন- কারাগারে সংঘর্ষে হত্যা মামলার আসামি অমিত মুহুরি নিহত