নিহত সোহেল রানা বড়াইগ্রাম উপজেলার মহিষ ভাঙ্গা গ্রামের খলিল প্রামাণিকের ছেলে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস স্থানীয় সূত্রে জানান, মহিষ ভাঙ্গা গ্রামের ঈদ মাঠ সাজানো নিয়ে টাকা আদায়কে কেন্দ্র করে রাজীব ও সাগর নামে দুই যুবকের সঙ্গে সোহেলের বিরোধ সৃষ্টি হয়। এর জেরে রবিবার সন্ধ্যা ৬টার দিকে ওই গ্রামের রফিদ ডিলারের মোড়ে সোহেলকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে সাগর ও তার সহযোগীরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বনপাড়ার একটি ক্লিনিকে ভর্তি করে। অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে রাত ৯টার দিকে পথেই তার মৃত্যু হয়।
সোহেলের মৃতদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন নিহতের পরিবারের সদস্যরা।