ঝলমলিয়া হাইওয়ে পুলিশের ওসি মোজাম্মেল হক জানান, সোমবার (১০ জুন) দুপুরে দেওয়ান আলী ভ্যানযোগে তরকারি বিক্রির জন্য আহমদপুর বাজারে যাচ্ছিলেন। এ সময় বাজারের পাশেই একটি পিকআপ ভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দেওয়ান নিহত এবং অপর তিন যাত্রী আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।