নিহতদের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার মোজাহারের ছেলে আব্দুল কাদের (৫০) এবং একই এলাকার আবুল হোসেনের ছেলে রুহুল আমিন (২৫)। তারা বিভিন্ন জায়গায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
ওসি দেলোয়ার হোসেন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে লেবার নিয়ে একটি পিকআপ সিরাজগঞ্জ থেকে নাটোরের উদ্দেশে আসছিল। অপর একটি ট্রাক ঢাকা থেকে নাটোরের দিকে আসছিল। পথে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাচিকাটা টোলপ্লাজা এলাকায় পৌঁছালে ট্রাকটি পেছন থেকে পিকআপকে জোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়।
ওসি বলেন, ‘নিহতদের মধ্যে দুই জন পিকআপের যাত্রী। অপরজন পিকআপের হেলপার হতে পারে। খোঁজ নিয়ে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।’