সিরাজগঞ্জে ট্রাক-ক্রেন মুখোমুখি সংঘর্ষ, ক্রেনচালক নিহত

সিরাজগঞ্জ

বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে কামারখন্দে গ্যাসের পাইপ লাইনের কাজ করার সময় একটি ক্রেনের সঙ্গে উত্তরাঞ্চলগামী একটি ট্রাকের মুখোমুখি হয়। শুক্রবার রাতের এই ঘটনায় ক্রেনচালক হোসেন আলী (৩৫)নিহত হন। এই ঘটনায় আহত হন আরও  দুজন।

নিহত হোসেন আলী কক্সবাজার জেলার মহেশখালীর দীন মোহাম্মদের ছেলে।

শনিবার (২২ জুন) সেতু পশ্চিম থানার ওসি সৈয়দ সহিদ আলম এই তথ্য নিশ্চিত করেছেন।