রাজবাড়ীতে নসিমনের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালকের মৃত্যু

সড়ক দুর্ঘটনারাজবাড়ীতে নসিমনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মোহাম্মদ শেখ (২৬) নামে এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন। বুধবার (৩ জুলাই) দুপুর সোয়া ১টার দিকে জেলা সদরের মুলঘর ইউনিয়নের রশোরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত মোহাম্মদ মুলঘর ইউনিয়নের চর পারসাদীপুর গ্রামের আয়নাল শেখের ছেলে।

মুলঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মান্নান মুসল্লী জানান, দুপুরে মুলঘর বাজার থেকে মোটরসাইকেল নিয়ে কোলারহাটের দিকে যাচ্ছিলেন মোহাম্মদ। পথে রশোরা বাজার এলাকায় পৌঁছালে তার মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ইটবোঝাই নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।