স্থানীয়দের বরাত দিয়ে বড়াইগ্রাম থানার ওসি দিলীপ কুমার দাস জানান, শুক্রবার (৫ জুলাই) সকালে উর্মিলা নানার সঙ্গে নগর বাজার এলাকায় খালার বাড়িতে বেড়াতে যাচ্ছিলো। পথে পেছন থেকে মাটি টানা একটি ট্রলি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘাতক ট্রলি চালকের পরিচয় পাওয়া গেছে। খুব দ্রুত তাকে আটকের চেষ্টা চলছে।