এনআরবি চেয়ারম্যান বলেন, এবারের বাজেট বিনিয়োগ ও ব্যবসাবান্ধব হয়েছে। দেশে যাতে বিনিয়োগ বেশি হয় সেজন্য শুল্ক হার অ্যাডজাস্ট করা হয়েছে। কোনও কোনও ক্ষেত্রে বাড়ানো ও কমানো হয়েছে। দেশে বিনিয়োগ হলে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এতে দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য খন্দকার আমিনুর রহমান, বেনাপোল বন্দরের পরিচালক প্রদোষ কান্তি, বেনাপোল কাস্টমস কমিশনার বেলাল হোসেন চৌধুরী, বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, সাবেক সভাপতি শামসুর রহমান, নুরুজ্জামান, খায়রুজ্জামান মধু প্রমুখ।