বন্যার পানিতে ভেসে আসা সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

নীলফামারীনীলফামারীর ডিমলায় টানা বর্ষণে তিস্তার বন্যার পানিতে ভেসে আসা বিষধর সাপের কামড়ে মোর্শেদা বেগম (৩০) নামে এক গৃহবধূ মারা গেছেন। উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান বিষয়টি  নিশ্চিত করেন।

মোর্শেদা নীলফামারীর খালিশা চাঁপানী ইউনিয়নের তিস্তার চর পূর্ব বাইশপুকুর গ্রামের আমিনুর রহমানের স্ত্রী। তিনি তিন সন্তানের মা।

চেয়ারম্যান জানান, শুক্রবার (১২ জুলাই) রাত ১১টার দিকে তিস্তা নদীতে ভেসে আসা বিষধর সাপ ওই গৃহবধূকে কামড় দেয়।  শনিবার ভোরে তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।