আবদুর রহমান উপজেলার পলশিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। পুলিশের দাবি আব্দুর রহমান বিএনপির কর্মী। তার কাছ থেকে একটি মুঠোফোন ও একটি কম্পিউটার জব্দ করার কথা জানিয়েছে পুলিশ।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, আবদুর রহমান ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে একটি গ্রুপে লেখেন, ‘বাংলাদেশের পদ্মাসেতু নির্মাণ কাজের চলতি পথে বাধা হয়েছে, তাই এক লাখ বা তার বেশি মাথার প্রয়োজন। পদ্মাসেতুর কাজ চালাতে তাই বাংলাদেশের প্রধানমন্ত্রীর নির্দেশে সারা বাংলাদেশ জুড়ে ৪২টি দল বের হয়েছে এই মাথা সংগ্রহের জন্য।’ এ পোস্টটি পরে একাধিকবার শেয়ার হয়। এতে জনমনে ভীতির সৃষ্টি হয়। পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও পুলিশের এই কর্মকর্তা জানান।